আহত পেঁচা উদ্ধার - The News Lion

আহত পেঁচা উদ্ধার

 


দি নিউজ লায়ন;  আঘাতপ্রাপ্ত একটি পেঁচা গৃহস্থবাড়িতে এসে পড়ে। সঙ্গে সঙ্গে ফোন করা হয় বনদপ্তরকে। শুক্রবার রাতে শান্তিপুর 24 নম্বর ওয়ার্ডের রামনগরচর এলাকায় খবর পেয়ে ছুটে যায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। গিয়ে দেখে অসুস্থ পেঁচা টি সযত্নে ওই গৃহস্থ বাড়ির পরিবারের কাছে রয়েছে। 


 তাকে সুস্থ করে আবার তার ছন্দে ফিরিয়ে দেওয়ার জন্য গৃহস্থ বাড়ির সদস্যরা তুলে দেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহার হাতে।  পেঁচা টিকে খাঁচা বন্দি করে উদ্ধার করে অনুপম সাহা। এ বিষয়ে অনুপম সাহা বলেন এই প্রজাতির পেঁচা গ্রামীণ এলাকাতেই বেশিরভাগ দেখা যায়। 


ঘূর্ণি ঝড়ের দাপটে গাছপালার যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি গাছে থাকা পাখিদের বাসস্থানেরও ক্ষতি হয়েছে সেই কারণেই বাসা খোঁজার তাগিদে কোন কারণে আঘাতপ্রাপ্ত হয় পেঁচাটি উড়তে না পারায় এই গৃহস্থবাড়িতে পড়ে যায়। আমাকে ফোন করলে আমি পেঁচাটিকে কে উদ্ধার করি এখন প্রাথমিক চিকিৎসা করিয়ে বনদপ্তর এর হাতে তুলে দেব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.